শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালপুরে বাইসকাইল দারুল উলুম মাদ্রাসায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিএনপি ও তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে –আব্দুস সালাম পিন্টূ গোপালপুরে মোয়াজ্জেম হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন জাবালে নূর হাফিজিয়া মাদ্রাসা ও মাওলানা ভাসানী  এতিমখানা বার্ষিক ওয়াজ মাহফিল  গোপালপুরে শাহীন স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত গোপালপুরে গার্লস গাইড ও হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত সখিপুরে ধানের শীষের পথসভা গোপালপুরে শিক্ষক কর্মচারীদের অবসরকালীন ভাতা ৬ মাসে পাওয়ার দাবীতে মানববন্ধন শেখ হাসিনার ফাঁসি গোপালপুরে প্রয়াত অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী স্মৃতি কর্ণারের শুভ উদ্বোধন

নারী ফুটবলারদের সংবর্ধনা দিলো বাফুফে মধ্যরাতে

  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৪৪৪ Time View

হিমালয় ডেস্ক:

এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে রোববার দিনগত রাত দুইটার দিকে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয়  নারী ফুটবল দল। রাতেই তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে রাজধানীর হাতিরঝিলের আম্ফি থিয়েটারে।

রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে নারী ফুটবল দলকে সরাসরি হাতিরঝিলে নিয়ে যাওয়া হয়। রাত ৩টা ১৫ মিনিটে অধিনায়ক আফঈদা খন্দকার সহ সকল খেলোয়াররা অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাদের ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সদস্যরা।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি, ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা ও কোচ পিটার বাটলার।

এর আগে রোববার সন্ধ্যায় মিয়ানমার থেকে রওনা দিয়ে থাইল্যান্ড হয়ে রাতে ঢাকায় পৌঁছান নারী ফুটবলাররা।

মধ্যরাতে এমন আয়োজনের পেছনে রয়েছে সময়ের সীমাবদ্ধতা। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঋতুপর্ণা ও মনিকা চাকমা সোমবার ভোরেই ভুটানে পাড়ি জমাবেন। আরও তিনজন ফুটবলারও যাবেন দুদিন পর। তাই পুরো দল একসঙ্গে থাকতেই রাতেই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বাফুফে।

২০২২ ও ২০৪২৪ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ নারী ফুটবল দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়। এবার বাফুফের নিজস্ব বাসে এশিয়া কাপ নিশ্চিত করা দলের ছবি সাঁটানো হয়েছে। সেই বাসে করেই নারী দল সংবর্ধনা স্থল হাতিরঝিলে আনা হয়।

তাই বিমানবন্দরে বাড়তি কোনো আয়োজন ছিল না। বাফুফে কর্তারা এয়ারপোর্টে নারীদের সাধারণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি মিষ্টিমুখ করান।

আগামী মার্চ /২০২৬ খ্রি অনুষ্ঠিত হবে অষ্টেলিয়ায়  এশিয়া কাপ ফুটবল। সে কাপে অংশ নিবে এশিয়ার ১২ টি দল তার মধ্যে বাংলাদেশ একটি। বাংলাদেশ সি গুরুপে আছে, বাংলাদেশের প্রতিপক্ষ সাগতিক অস্টেলিয়া, চীন, জাপান ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Bloger Theme