শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালপুরে বাইসকাইল দারুল উলুম মাদ্রাসায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিএনপি ও তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে –আব্দুস সালাম পিন্টূ গোপালপুরে মোয়াজ্জেম হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন জাবালে নূর হাফিজিয়া মাদ্রাসা ও মাওলানা ভাসানী  এতিমখানা বার্ষিক ওয়াজ মাহফিল  গোপালপুরে শাহীন স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত গোপালপুরে গার্লস গাইড ও হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত সখিপুরে ধানের শীষের পথসভা গোপালপুরে শিক্ষক কর্মচারীদের অবসরকালীন ভাতা ৬ মাসে পাওয়ার দাবীতে মানববন্ধন শেখ হাসিনার ফাঁসি গোপালপুরে প্রয়াত অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী স্মৃতি কর্ণারের শুভ উদ্বোধন

সখিপুরে বিএনপি নেতা রুবেলের রহস্যজনক মৃত্যু

  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৪২৭ Time View
মো. মোশারফ হোসেন, সখিপুর (টাঙ্গাইল)
টাঙ্গাইলের সখিপুর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান রুবেল (৩৮) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। সখিপুর থানা পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে মোস্তাফিজুর রহমানকে আটক করে প্রথমে  থানায় পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের  কর্তব্যরত ডাঃ তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তার শরীরে বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত হওয়ার চিহ্ন ছিল। সখিপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোশারফ  হোসেন বলেন, সখিপুর থানার এসআই লিবাস নাইট ডিউটি করার সময় বেপরোয়া আচরণের কারণে রুবেলকে আটক করে  থানায় নিয়ে আসে। প্রেসার বাড়ার  কারণে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয় অবস্থা বেগতিক হলে তাকে টাঙ্গাইল  মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গত
 শুক্রবার ভোর ছয়টায় তার মৃত্যু হয়। ময়নাতদন্ত প্রতিবেদন আসলে বিস্তারিত জানা যাবে। বিএনপি নেতা রুবেলের রহস্যজনক মৃত্যুর বিষয়ে সুষ্ঠ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিচারের দাবি করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান  এডভোকেট আহমেদ আযম খান ও তার পরিবারবর্গ।  আযম খান শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।মুস্তাফিজুর রহমান রুবেলের মা বলেন আমার ছেলের রহস্যজনক মৃত্যু হয়েছে, তদন্ত সাপেক্ষে আমি  এর বিচার চাই।
মুস্তাফিজুর রহমান রুবেলের মৃত্যুতে পরিবারে শুকের ছায়া নেমে এসেছে।
 বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান রুবেল এর ময়না তদন্ত শেষে  সখিপুর পিএম পাইলট সরকারি স্কুল এন্ড কলেজে মাঠে নামাজের  জানাজের পরে তার নিজ বাড়িতে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Bloger Theme