রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু গোপালপুরে ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গোপালপুরে কবি জীবনানন্দ দাশ স্মরণে আলোচনা গুণীজণ সংবর্ধনা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গোপালপুরে বাইসকাইল দারুল উলুম মাদ্রাসায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিএনপি ও তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে –আব্দুস সালাম পিন্টূ গোপালপুরে মোয়াজ্জেম হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন জাবালে নূর হাফিজিয়া মাদ্রাসা ও মাওলানা ভাসানী  এতিমখানা বার্ষিক ওয়াজ মাহফিল  গোপালপুরে শাহীন স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত গোপালপুরে গার্লস গাইড ও হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোপালপুরে বটগাছ ভেঙ্গে গুরুতর আহত শাজু নামে ১ জনের মৃত্যু

  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৫০১ Time View
 অটল শরিয়ত উল্লাহ
গোপালপুর( টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরের নগদা শিমলা হাট চলাকালীন শতবর্ষী বটগাছ ভেঙে আহতদের মধ্যে শাজু (৬৮) নামে একজনের মৃত্যু হয়েছে।
২ আগষ্ট/২০২৫ ভোর ৪ টায় টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হতদরিদ্র শাজাহান আলী শাজু হাদিরা গ্রামের মৃত সোমেদ আলীর সন্তান। গত প্রায় ৪০ বছর আগে ঘরজামাই হয়ে বন্দ হাদিরার স্থায়ী বাসিন্দা হন তিনি।  তিন দিনমজুর পুত্র সন্তানের জনক হলেও অবহেলায় স্ত্রীকে নিয়ে থাকতেন আলাদা ।
ঘটনার দিন বাজার করতে আসা শাজু বটগাছ ভেঙ্গে নীচে চাপা পরে। স্থানীয়রা উদ্ধার করে  গুরুতর আহত শাজুকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানেই তাঁর মৃত্যু হয়।
পরে শনিবার বাদ যোহর বন্দ হাদিরা নূরানী মাদ্রাসা মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য, নগদা শিমলা বাজারে ৩১ জুলাই বৃহস্পতিবার সাপ্তাহিক হাটের দিন হঠাৎ করে শতবর্ষী  বিশাল বটগাছ ভেঙে পড়লে ২০ জন আহত হন। গোপালপুর ও ধনবাড়ী ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম চালিয়ে আহতদের হাসপাতালে পাঠায়।
গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Bloger Theme