শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালপুরে বাইসকাইল দারুল উলুম মাদ্রাসায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিএনপি ও তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে –আব্দুস সালাম পিন্টূ গোপালপুরে মোয়াজ্জেম হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন জাবালে নূর হাফিজিয়া মাদ্রাসা ও মাওলানা ভাসানী  এতিমখানা বার্ষিক ওয়াজ মাহফিল  গোপালপুরে শাহীন স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত গোপালপুরে গার্লস গাইড ও হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত সখিপুরে ধানের শীষের পথসভা গোপালপুরে শিক্ষক কর্মচারীদের অবসরকালীন ভাতা ৬ মাসে পাওয়ার দাবীতে মানববন্ধন শেখ হাসিনার ফাঁসি গোপালপুরে প্রয়াত অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী স্মৃতি কর্ণারের শুভ উদ্বোধন

গোপালপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ও মঙ্গল শোভাযাত্রা

  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৮৭২ Time View

বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইল জেলার গোপালপুরে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা, বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভাব হয়েছিলেন শ্রীকৃষ্ণ । শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথীতে ভক্তরা শুভ জন্মাষ্টমী অনুষ্ঠান উদযাপন করে থাকেন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের মহা অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়ে থাকে।

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন উপলক্ষে গোপালপুর কেন্দ্রীয় কালীমন্দির কমিটির আযোজনে আজ ১৬ আগষ্ট/২০২৫ শনিবার সকাল ১০ টায় গোপালপুর কেন্দ্রীয় আনন্দময়ী দেব মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে মঙ্গল শোভাযাত্রা নিয়ে শহরের উল্লেখযোগ্য বিভিন্ন পথ প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কালী মন্দিরে সবাই মিলিত হন। বর্ণাঢ্য শোভাযাত্রাটিতে বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করেন । শোভাযাত্রাটি শ্রীকৃষ্ণের লীলাকীর্তন ও ভজন গানের মাধ্যমে মুখরিত হয়ে উঠে। শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে প্রসাদ বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি আবু ঈশা মুনিম, ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন,উপজেলা যুব দলের সভাপতি সাইফুল ইসলাম লেলিন, উপজেলা জাসাসের সভাপতি ও প্রেসক্লাব যুগ্ম সম্পাদক শাহানুর আহম্মেদ সোহাগ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম,পৌর শ্রমিক দলের সভাপতি খন্দকার জামাল উদ্দিন,উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অভিজিত দে নিন্টূ,  সিনিয়র আহবায়ক টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্ট প্রবীর চন্দ্র চন্দ,সাধারণ সম্পাদক প্রলয় কুমার কুন্ডূ, সিনিয়র সহ-সভাপতি রনজিৎ কুমার ঘোষ, সহ-সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী ,সহ-সভাপতি গনেশ চন্দ্র পাল, সহ-সভাপতি রাম কৃষ্ণ সাহা সহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের হিন্দু নেতৃবৃন্দ। নবগঠিত পূজা উদযাপন ফ্রন্টের তত্ত্বাবধানে আজকের মঙ্গল শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Bloger Theme