বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালপুরে সাহাতন নেসা-নায়েব উদ্দিন একাডেমি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু গোপালপুরে ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গোপালপুরে কবি জীবনানন্দ দাশ স্মরণে আলোচনা গুণীজণ সংবর্ধনা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গোপালপুরে বাইসকাইল দারুল উলুম মাদ্রাসায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিএনপি ও তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে –আব্দুস সালাম পিন্টূ গোপালপুরে মোয়াজ্জেম হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন জাবালে নূর হাফিজিয়া মাদ্রাসা ও মাওলানা ভাসানী  এতিমখানা বার্ষিক ওয়াজ মাহফিল  গোপালপুরে শাহীন স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত

গোপালপুরে সাহাতন নেসা-নায়েব উদ্দিন একাডেমি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ Time View

সহ.অধ্যাপক কে.এম.শামীম
গোপালপুর,টাংগাইল প্রতিনিধি,

টাঙ্গাইলের গোপালপুরে সাহাতন নেসা-নায়েব উদ্দিন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানটি ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সাহাতন নেসা-নায়েব উদ্দিন একাডেমি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোসাঃ ঝর্না খাতুনের সভাপতিত্বে ও মো. আজিজুল ইসলামের সঞ্চালনায় কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে শুভসূচনা হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ২২ টি ইভেন্টে প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদেরকে পুরস্কৃত করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহাতন নেছা – নায়েব উদ্দিন একাডেমীর প্রতিষ্ঠাতা, অধ্যাপক ড. মো: আলাউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন বিএমজিটিএ জেলা সভাপতি সহ.অধ্যাপক কে.এম.শামীম।
“আমি উত্তম হবো “-এই আদর্শকে সামনে রেখে ড. মো.আলাউদ্দিন সাহেব ২০০৫ সালে নিজ অর্থায়নে প্রকৃতির অপার সৌন্দর্যময় ছায়া-সুনিবিড় পল্লী অঞ্চলে উক্ত প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেন। প্রতিষ্ঠাকালিন সময়ে অর্থাৎ ২০০৫ সালে ড. মো.আলাউদ্দিন সাহেব
মানসম্মত শিক্ষা বিস্তার ও শিক্ষা সম্প্রসারনের লক্ষে ৫২ শতাংশ জমি ক্রয় করে তার পিতা-মাতার নামে অর্থাৎ সাহাতন নেসা-নায়েব উদ্দিন একাডেমি প্রতিষ্ঠা করেন। অএ প্রতিষ্ঠানে নিজস্ব অর্থায়নেই তিনি ভবন নির্মাণ করেন। এসবের পাশাপাশি কম্পিউটার ল্যাব,প্রজেক্টর এবং সাউন্ড সিস্টেম রয়েছে।
আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা, সহ শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। বর্তমানে প্রাথমিক শিক্ষায় প্রায় ৪ শত শিক্ষার্থী রয়েছে। সরকারি বে-সরকারি বিভিন্ন বৃত্তি পরীক্ষার ফলাফলও সন্তোষজনক।
বর্তমানে এই প্রতিষ্ঠানে ০৮ জন শিক্ষক ও ০৮ জন শিক্ষিকা রয়েছে। ০১ জন অফিস সহকারী, ০১ জন অফিস সহায়ক হিসেবে কর্মরত আছেন। প্রতিষ্ঠানের নিজস্ব আয় হতে শিক্ষক কর্মচারীদের বেতনাদী পরিশোধ করা হয়।
প্রধান শিক্ষক মোসাঃ ঝর্না খাতুন বলেন প্রতিষ্ঠানে সকল শিক্ষক কর্মচারিরাও শতভাগ আন্তরিক। ইতিমধ্যে সকল শর্ত পূরণ সাপেক্ষে প্রাথমিক শিক্ষা পাঠদানের অনুমতি চাওয়া হয়েছে। প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মো: আলাউদ্দীন বলেন এই প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষার্থীদের মেধাবী হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠান প্রধানসহ সকল শিক্ষক-শিক্ষিকা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এই প্রতিষ্ঠান হতে মেধাবী শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ।
বিশেষ অতিথি হিসেবে বিএমজিটিএ সভাপতি সহ-অধ্যাপক কে.এম শামীম বলেন
আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এই বিদ্যোৎসাহী সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বের সাথে সাক্ষাৎ হওয়ায় নতুন করে অনেক কিছু জানার সুযোগ হলো। আর এই সুযোগ করে দেওয়ার জন্য প্রধান শিক্ষক মোসাঃ ঝর্না ম্যাডাম কে ধন্যবাদ জানানোর পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Bloger Theme