গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহর পিতা মো. ছাদরুল উলা ফকির ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটে গোপালপুর উপজেলার বড়মা মধ্যপাড়া গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১০৫+ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
পেশাগত জীবনে তিনি ব্লক সুপারভাইজার ( উপসহকারী কৃষি অফিসার) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন।
আজ ৫ মার্চ শুক্রবার বাদ জুমআ মরহুমের নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাঁকে স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মৃত্যু কালে তিনি ৪ ছেলে ২ মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে গোপালপুর প্রেসক্লাবসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
গোপালপুর প্রেসক্লাব সম্পাদক অটল শরিয়ত উল্লাহর পিতার মৃত্যুতে হিমালয় অনলাইন পোর্টাল এর প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক গণমানুষের আওয়াজ প্রত্রিকার প্রতিনিধি মোঃ মোশারফ হোসেন গভীর শোক প্রকাশ এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
Leave a Reply