-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলার উদ্যোগে শ্রীশ্রী কালীবাড়ি(বড় কালীবাড়ি) প্রাঙ্গণে আগামী ১০ভাদ্র ২৮ আগষ্ট শ্রীমদ্ভগবত গীতাযজ্ঞানুষ্ঠান।
উক্ত গীতাযজ্ঞানুষ্ঠান উপলক্ষে গোপালপুর ও ভূঞাপুর উপজেলার বিভিন্ন মন্দিরে ব্যানার লাগানো নিশ্চিত করাসহ প্রচারণামূলক কার্যক্রম চলমান।
এরই ধারাবাহিক কার্যক্রমে শুক্রবার (১৪ আগষ্ট) গোপালপুরের ৮ টি মন্দির পরিদর্শন সহ গীতাযজ্ঞানুষ্ঠানের ব্যানার লাগানো নিশ্চিত করা হয়।
উক্ত অনুষ্ঠানের আমন্ত্রণপত্রের মর্মার্থ হচ্ছে : সুপ্রিয় ভক্তবৃন্দ,
মৈত্রীময় ভাবনায় বিনম্র নিবেদন, আগামী ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (২৮ আগষ্ট-২০২৬ খ্রি:) শুক্রবার বিশ্বশান্তিকল্পে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলার উদ্যোগে শ্রীশ্রী কালীবাড়ি, আদালত পাড়া, টাঙ্গাইলে শ্রীমদ্ভগবত গীতাযজ্ঞ ও মাঙ্গলিক কর্মানুষ্ঠান করার বাসনা করছি।
উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানে আপনাদের সবান্ধব উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্ত ভাবে প্রত্যাশা করছি। অনুষ্ঠানের সময় সূচি: সকাল : ০৭:০১ মিনিট : মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, সকাল : ০৭: ১৫ মিনিট : বৈদিক মন্ত্র উচ্চারণ, শ্রীশ্রী চন্ডীপাঠ, শ্রীমদ্ভগবতগীতা পাঠ, সকাল :০৮:০১ মিনিট : সম্মিলিত র্যালি ও অতিথি বরণ, সকাল : ০৯:০১ মিনিট : পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজার্চনা, সকাল: ১০:০১ মিনিট : যজ্ঞাগ্নি প্রজ্জ্বলন ও গীতাযজ্ঞের শুভারম্ভ, বেলা: ০২:০১ মিনিট : যজ্ঞের পুর্ণাহুতি, বেলা: ০২:৩১ মিনিট : মহাপ্রসাদ বিতরণ।
আজকের মন্দির পরিদর্শন কার্যক্রমে সফরসঙ্গী হিসেবে ছিলেন : গোপালপুর-ভূঞাপুর উপজেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি, টাঙ্গাইল জেলা ব্রাহ্মণ সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক, কবি, সাংস্কৃতিক কর্মী, বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক, সাংবাদিক,
কণ্ঠশিল্পী,বাচিকশিল্পী, ডুবাইল কালীবাড়ি আদ্যাশক্তি কালী মন্দিরের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আনন্দময়ী দেব মন্দিরের সহ-সাধারণ সম্পাদক প্রদীপ কুমার, সন্ধানপুর স্কুল এন্ড কলেজের প্রভাসক, আনন্দময়ী দেব মন্দিরের কোষাধ্যক্ষ স্বপন চন্দ্র দাস, আনন্দময়ী দেব মন্দিরের ধর্ম বিষয়ক সম্পাদক ভজন চন্দ্র হোড়, সম্মানিত সদস্য অনুকুল চাকী, ডুবাইল কালীবাড়ি শ্রীশ্রী আদ্যাশক্তি কালী মন্দিরের সহ:সাধারণ সম্পাদক অজিত দেবনাথ, ডুবাইল কালীবাড়ি আদ্যাশক্তি কালীমন্দিরের সহ -সাধারণ সম্পাদক দেবরাজ ঘটক শান্ত, ডুবাইল কালীবাড়ি আদ্যাশক্তি কালী মন্দিরের কোষাধ্যক্ষ গৌর চন্দ্র দেবনাথ, সম্মানিত সদস্য উপেন চন্দ্র দেবনাথ, মুকুল চন্দ্র আইচ প্রমুখ।




Leave a Reply