মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
গোপালপুরে সালাম পিন্টূ বিশাল নির্বাচনী সমাবেশ গোপালপুরে সাহাতন নেসা-নায়েব উদ্দিন একাডেমি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু গোপালপুরে ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গোপালপুরে কবি জীবনানন্দ দাশ স্মরণে আলোচনা গুণীজণ সংবর্ধনা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গোপালপুরে বাইসকাইল দারুল উলুম মাদ্রাসায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিএনপি ও তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে –আব্দুস সালাম পিন্টূ গোপালপুরে মোয়াজ্জেম হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন জাবালে নূর হাফিজিয়া মাদ্রাসা ও মাওলানা ভাসানী  এতিমখানা বার্ষিক ওয়াজ মাহফিল 

গোপালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন 

  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৫৬৯ Time View

অধ্যাপক কেএম শামীম

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নানান আয়োজনে পালন করেছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠন। দিবসটি উপলক্ষে আজ ৭ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা থানা মোড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মান্নান রোডে এসে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক উপমন্ত্রী টাঙ্গাইল- ২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুস সালাম পিন্টূ।

পরে থানা মোড় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টূ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্পাদক কাজী লিয়াকত, সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি আবু ঈশা মুনিম, জাহাঙ্গীর হোসেন, সহ সভাপতি শাজাহান ভিপি, শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, সম্পাদক মো. চাঁন মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী ওপেল, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, সদস্য সচিব বদিউজ্জামান রানা, স্বেচ্ছাসেবক দল সভাপতি জাকির হোসেন প্রিন্স, সম্পাদক,মো.সোহেল তাং . জাসাস সভাপতি শাহানূর আহমেদ সোহাগ, পৌর যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, ছাত্রদল সভাপতি রোমান আহমেদ সম্পাদক হিরা মিয়াসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহি-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল। সিপাহি-জনতা ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর-উত্তমকে মুক্ত করে দেশ পরিচালনার গুরুদায়িত্ব অর্পণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Bloger Theme