গোপালপুরে মাদ্রাসা সুপার খুন থানায় মামলা

✍ sulove 📅 May 1, 2026 💬 0 Comments
Facebook Twitter WhatsApp

-কে.এম.শামীম
টাঙ্গাইল, গোপালপুর উপজেলা প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হাই আল হাদী (৫০) তার নিজ বাড়িতে খুন হয়েছেন বলে থানায় অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ) সকালে নিহতের স্ত্রী শাহনাজ পারভীন পাঁচজনকে আসামী করে খুনের মামলা দায়ের করেন।
থানা পুলিশ জানায়, সুপার আব্দুল হাই আল হাদী(৫০) নগদাশিমলা ইউনিয়নের দক্ষিণ বিলডগা গ্রামের মোজাফফর আলীর পুত্র। বাদী শাহনাজ পারভীন মামলায় অভিযোগ করেন, আগে থেকেই পড়শি মাহবুব গংয়ের সাথে তাদের জমিজমা নিয়ে বিরোধ ছিল। গতকাল বুধবার রাতে ছাদে জমে থাকা বৃষ্টির পানি পড়া নিয়ে মাহবুব আলীর সাথে ঝগড়া বাধে। এক পর্যায়ে আসামীরা কয়েকজনে মিলে তার স্বামীকে পিটিয়ে আহত করে। গোপালপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাতে মৃত ঘোষণা করে। নিহতের স্ত্রী স্বামী হত্যার বিচার চান।
গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান,  বৃহস্পতিবার সকালে থানায় খুনের মামলা দায়ের করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

sulove

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *