মোঃ শাহানুর সোহাগ
গোপালপুর( টাঙ্গাইল) প্রতিনিধি:
মোঃ আহাম্মদ আলাীর সভাপতিত্বে আলহাজ আব্দুল ওয়াহেদ আলি আকন্দের সঞ্চালনায়
“এসএসসি তে ফেল করা ছাত্রদের কোন অনুশোচনা নেই। ফেল করা ছাত্রদের বেশীর ভাগই মাদক ও মোবাইলে আসক্ত– এদেরকে বাঁচাতে আমি সকলের সহযোগিতা চাই ” টাঙ্গাইলের গোপালপুর উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও অবসরকালীন দুস্থ শিক্ষকদের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এড. আব্দুস সালাম পিন্টূ এমপি এসব কথা বলেন।
উপজেলা অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদে ১৫ আগষ্ট শনিবার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষক কর্মচারীদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী এবং ২০২৫ সালের শিক্ষক কর্মচারীদের স্মারক ও দুস্থ কর্মচারীদের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ২৭ জনকে সম্মাননা ও ৮ জনকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন উপজেলা বিএনপির সভাপতি খ: জাহাঙ্গীর আলম রুবেল সহ সভাপতি আমিনুল ইসলাম সম্পাদক কাজি লিয়াকত পৌর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান সম্পাদক চাঁন মিয়া উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন, জাসাস গোপালপুর উপজেলা আহ্বায়ক শাহানুর সোহাগ সহ অবসরপ্রাপ্ত শিক্ষকগন বক্তব্য প্রদান করেন




Leave a Reply