মোঃ শাহানুর আহাম্মেদ সোহাগ, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
বৃষ্টি যেন দমাতে পারেনি বিএনপির নেতাকর্মীদের। বৃষ্টি উপেক্ষা করে উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বৃষ্টির মধ্যেও র্যালিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পৌর শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
গোপালপুর পুরাতন পৌর চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন রাজপথ। পরে বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।
র্যালি শেষে বিএনপি কার্যালয়ের সামনে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এতে নেতৃত্ব দেন গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য ও উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টূ।
উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্পাদক কাজী লিয়াকত, সহ-সভাপতি আবু ইসা মুনিম, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, সাধারণ সম্পাদক চাঁন মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লেলিন, জাসাস উপজেলা আহ্বায়ক ও জেলা সাংগঠনিক সম্পাদক শাহানুর আহাম্মেদ সোহাগ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন প্রিন্স, মহিলা দলের জেলা সহ-সভাপতি নাজমা পারভীন, শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, যুবদলের সদস্যসচিব বদিউজ্জামান রানা, শহর যুবদলের সভাপতি আব্দুল আল মামুন, কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু এবং বিএনপি নেতা শাহজাহান আলী ভিপিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বৃষ্টি উপেক্ষা করে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। র্যালি, আলোচনা সভা ও বৃক্ষ বিতরণের মধ্য দিয়ে গোপালপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।




Leave a Reply