-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা অডিটোরিয়ামে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
মঙ্গলবার (১২মে) সকাল ১১ টায় দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গোপালপুর উপজেলা শাখার সভাপতি মো: হারুন অর রশিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: বদিউজ্জামান শিকদারের সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: জিল্লুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম।
“আইন নয় সামাজিক সচেতনতা সৃষ্টিই দুর্নীতি প্রতিরোধের প্রধান উপায়”-নির্ধারিত এই বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতর্কের বিষয়ের পক্ষে বলেন সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আর এর বিপক্ষে বলেন নন্দনপুর রাধারাণী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মুরাদ হোসেন খান, মো: রুকুনুজ্জামান।
বিতর্ক প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করে।ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হয় নন্দনপুর রাধারাণী বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার-আপ হয় সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়।শ্রেষ্ঠ বক্তা হিসেবে স্বীকৃতি পায় নন্দনপুর রাধারাণী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রুমা রায়।
চ্যাম্পিয়ান এবং রানার-আপ বিজয়ীদের মধ্যে ক্রেষ্ট এবং মেডেল প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএমজিটিএ জেলা সভাপতি সহকারী অধ্যাপক কে.এম শামীম, প্রধান শিক্ষক হোসনে আরা খাতুন, সিনিয়র শিক্ষক মো: শাহাদাৎ হোসেন, মজিদ খন্দকার , মো: রোকুন্নুজ্জামান, মো: সবুজ মিয়া।
সার্বিক সহোযোগিতায় ছিলেন মো: নওজেশ আলী, মো: নজরুল ইসলাম, মো: আসাদুল্লাহ ও মো: আঃ কুদ্দুস।




Leave a Reply