নবম পে-স্কেলের গেজেট জারি

✍ sulove 📅 September 19, 2026 💬 0 Comments
Facebook Twitter WhatsApp

মো. মোশারফ হোসেন

নবম পে-স্কেল গেজেট দেখতে এখানে ক্লিক করেন

সরকারি চাকুরি (বেতন ও ভাতিদি) আদেশ, ২০২৬ _ নোটিশ _ অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়

 

দীর্ঘ প্রতীক্ষার অবসান পর সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। জারি করা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’  অনুযায়ী চলতি বছরের ১ জুলাই থেকে বেতন বৃদ্ধির একটি অংশ এবং পর্যায়ক্রমে ২০২৭ সালের জুলাই থেকে শতভাগ বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে পেনশনভোগীরাও পর্যায়ক্রমে বর্ধিত নিট পেনশন পাবেন।

গেজেটের গায়ে ১৭ লেখা থাকলেও তা আজ ১৯ সেপ্টম্বর দুপুরের পর অর্থ বিভাগের বাস্তবায়ন-১ অনুবিভাগ এর ওয়েব সাইট হতে প্রকাশিত হয় । মুহুতের মধ্যে ছড়িয়ে পরে সারাদেশের জাতীয় বেতন ভোগী কর্ম কর্তা কর্ম চারীর মাঝে চলে হিসাব নিকাশ কে কত পাবে কত বাড়ল।  বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-১ অনুবিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর তা গেজেট আকারে প্রকাশিত হয়

আদেশ অনুযায়ী, ১ জুলাই নতুন বেতনস্কেল অনুযায়ী বেতন নির্ধারণ করে বেতন বৃদ্ধির মোট অঙ্কের ৪০ শতাংশ নবম ও এর ওপরের গ্রেডে এবং ৫০ শতাংশ ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ১ জুলাই থেকে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেওয়া হবে ধাপ ১। তবে প্রথম বেতন নিধার্রন করিয়া ১ জুলাই ২০২৬ তারিখে ১ টি বার্ষিক বেতন বৃদ্বি প্রদেয় হইবে।

২য় ধাপে ১ জানুয়ারি ২০২৭ খ্রি. থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত বেতন বৃদ্ধির মোট অঙ্কের ৭০ শতাংশ ৯ম গ্রেড ও তদূর্ধ্ব এবং ৭৫ শতাংশ ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের দেওয়া হবে।

ধাপ ৩ এ  ১ জুলাই ২০২৭ থেকে ৩১ ডিসেম্বর ১০০% বেতন পাবেন স্কেলের বা মূল স্কেলের।

ধাপ ৪ এ ১ জানুয়ারী ২০২৮ হতে  অন্যান ভাতা কার্যকর হবে।

আদেশে আরও বলা হয়েছে, কর্মচারীরা ১ জুলাই থেকে আদেশ জারির তারিখ পর্যন্ত সময়ের বেতন বকেয়া হিসেবে পাবেন।

পেনশনভোগীদের ক্ষেত্রেও একইভাবে পর্যায়ক্রমে বর্ধিত নিট পেনশন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ১ জুলাই ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদ্যমান নিট পেনশন স্ল্যাব ২০ হাজার ১ টাকা ও তদূর্ধ্বের ক্ষেত্রে নিট পেনশন বৃদ্ধির মোট অঙ্কের ৪০ শতাংশ এবং ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত স্ল্যাবের ক্ষেত্রে ৫০ শতাংশ বিদ্যমান নিট পেনশনের সঙ্গে যোগ করে দেওয়া হবে।

আগামী বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ২০ হাজার ১ টাকা ও তদূর্ধ্বের ক্ষেত্রে বৃদ্ধির ৭০ শতাংশ এবং ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত স্ল্যাবের ক্ষেত্রে ৭৫ শতাংশ দেওয়া হবে।

আগামী বছরের ১ জুলাই থেকে বার্ষিক বৃদ্ধি বা ইনক্রিমেন্টসহ নিট পেনশন শতভাগ কার্যকর হবে। অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীরাও গত ১ জুলাই থেকে আদেশ জারির তারিখ পর্যন্ত সময়ের নিট পেনশন বকেয়া হিসেবে পাবেন।

এ ছাড়া গত ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুনের মধ্যে কোনো কর্মচারী অবসর-উত্তর ছুটি শেষে অবসরে গেলে তার ‘গ্রস ও নিট পেনশন জাতীয় বেতনস্কেল, ২০২৬’ অনুযায়ী নির্ধারণ করা হবে।

এর আগে গত ৩১ আগস্ট নবম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ অনুমোদন দেয় সভাপত্বিত করেন প্রধান মন্ত্রী তারেক রহমান। ৬ মাসের মধ্যে নতুন জাতীয় পে-স্কেল ঘোষনা ও বাস্তবায়ন করা বিএনপি সরকারের একটি যুগান্ত কারী পদক্ষেপ।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও এই নবম জাতীয় পে-স্কেলের আওতায় আসবেন এমন কথা শিক্ষা মন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন (ড. আবু নাসের মোহাম্মদ এহছানুল হক মিলন) বলেছেন।

উল্লেখ্য ২০১৫ সালে অষ্টম পে-স্কেল ১৫ ডিসেম্বর মঙ্গলবার প্রকাশ করা হয়েছিল।

sulove

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *