মোঃ মোশারফ হোসেন
৩১ অক্টোম্বর ২০২৬ শনিবার বিকেলে বিরুলিয়ায়, সাভার, ড্যাফোডিল ইনটারনেশনাল ইউনিভাসির্টি মাঠে প্রথম আলো স্টার নিউজ আয়োজিত প্রথম বারের মত মহিলা ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ভারী বৃষ্টির কারনে নির্ধারিত সময় দুপুর ২ টার পরিবর্তে ৩টা ১৫ মিনিটে খেলা শুরু হয়। ফাইনাল খেলাটি কলসিন্দুর ফুটবল একাডেমি বনাম মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমির মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথম ২মিনিটের মাথায় জুমুর আক্তারের গোলে ১-০ তে কলসিন্দুর ফুটবল একাডেমি এগিয়ে যায়। সাবিনার দল মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি দাপটে খেলে ১৮ মিনিটে গোল পরিশোধ করেন সাবিনা খাতুন । সাবিনার দল আরো আক্রমন করে ২ মিনিট পরে মাসুরা পারভীনের কোনাকুনি শটে ২-১ গোলে এগিয়ে যায় টাঙ্গাইলের গোপালপুরের মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি। বিরতির পর পালটা পালটি আক্রমন করে উভয় দল তবে কোনো পক্ষ গোল না করায় মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি (২-১) গোলে ময়মনসিংহের ধোবাউরা কলসিন্দুর ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। তালুকদার একাডেমির হয়ে সাফ জয়ী জাতীয় মহিলা (ফুটসাল) দলের খেলোয়ার কৃষ্ণারানী সরকার ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেন তিন ম্যাচ পরে জাতীয় মহিলা (ফুটসাল) দলের সাফ জয়ী সাবিনা খাতুন সেমিফাইনাল ও ফাইনালের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেন। চ্যাম্পিয়ন দলকে ৫ লাখ ও রানার আপ দলকে প্রথম আলো-স্টার নিউজ ৩ লক্ষ টাকার পুরস্কার দেন। ফাইনাল ম্যাচ সেরা সাবিনা খাতুন পুরস্কার পান। টুনামেন্ট সেরা খেলোয়ারের পুরস্কার ৩০ হাজার টাকা পান মাসুরা পারভীন জাতীয় দলের খেলোয়ার (ফুটসাল) তিনি পাচটি ম্যাচ খেলেন । সাবিনা খাতুন কৃষ্ণারানীকে ট্রফি তুলে দেন এসময় রঙ্গিন কাগজে জ্বলে উঠে পুরো মঞ্চ। ৮ গোল করে সবোর্চ্চ গোলদাতার পুরস্কার পান রাঙ্গামাটির দলের উইমেল্লা মারমা। ফাইনাল ম্যাচটি ৭০ মিনেটের পরিবর্তে ৫০ মিনিট খেলা হয়।দেশের ৩৬টি ক্লাব দল ৬ অঞ্চলে ভাগ হয়ে ২৬ সেপ্টেম্বর শুরু হয়ে ৮ দলের ড্যাফোডিল ইনটারনেশনাল ইউনিভাসির্টি মাঠে কোয়াটার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গোপালপুরের মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমীর প্রধান কোচ গোলাম রায়হান বাপন পুরস্কারের চেক গ্রহন করেন । সাবিনা খাতুন বলেন প্রথম আলো-স্টার নিউজ কে ধন্যবাদ এ রকম খেলা আয়োজন করাতে। কৃষ্ণা বলেন আমি আমার কোচের দলকে চ্যাম্পিয়ন করাতে আমি নিজেকে গর্ব বোধ করি। গোপালপুর থেকে মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমির পক্ষ হয়ে বাস যোগে মাঠে খেলা দেখতে যান। কুষ্টিয়ার মেয়ে নিলুফা ইয়াসমিন নিলা, সাতক্ষিরার মেয়ে মাসুরা পারভীন কে কোচ গোলাম রায়হান বাপন সুতী ভিএম সরকারি স্কুল মাঠে কয়েক দিন কোর্স করান সহযোগিতা করেন মনা। গ্রাম পর্যায়ে থেকে উঠে আসা জাতীয় নারী দলের ৬ জন খেলোয়ারের সাথে ফুটবল খেলে খেলোয়াররা আনন্দিত।




Leave a Reply