মোবাইল কোর্টের মাধ্যমে ঝিনাই নদীতে ৩০০ মিটার চায়না জাল জব্দ করে পুড়িয়ে ভস্মীভূত

✍ sulove 📅 June 22, 2026 💬 0 Comments
Facebook Twitter WhatsApp

-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদীর বনমালী ও নবগ্রাম মোড় এলাকায় অবৈধ জাল অপসারণের লক্ষ্যে এক মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২২ জুন) গোপালপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মঞ্জরুল মোর্শেদের নেতৃত্বে এ অভিযান চলে ।
অভিযানকালে ঝিনাই নদী থেকে প্রায় ৩০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের সম্মুখে সচেতনতা বৃদ্ধির জন্য  জব্দকৃত এসব ক্ষতিকারক জাল আগুনে পুড়িয়ে ভস্মিভূত করা হয়।
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, এই অবৈধ জাল ব্যবহারকারীরা লোক চক্ষুর অন্তরালে নদীর সমস্ত ছোট বড় মাছ ধরে নিয়ে যাচ্ছে। মাছে-ভাতে বাঙালি। অথচ এই জাল ব্যবহারকারীদের জন্য এসব নদীতে মাছ নির্মুল হয়ে যাচ্ছে। এসবের কারণে বর্ষা মৌসুমেও নদীতে আর আগের মত মাছ দৃশ্যমান নয়। প্রজনন মৌসুমগুলোতেও মাছগুলো তাদের বাসযোগ্য পরিবেশ পাচ্ছে না বিধায়  নদীর জীববৈচিত্র্য সুরক্ষা ও দেশীয় মাছের প্রজননে অনুকূল পরিবেশ সৃষ্টিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

sulove

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *