গোপালপুরে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে ইয়াবার চালান হস্তান্তরের অভিযোগ

✍ sulove 📅 November 12, 2026 💬 0 Comments
Facebook Twitter WhatsApp

 

কে.এম.শামীম
গোপালপুর, টাঙ্গাইল প্রতিনিধি:

গত ০৯/১১/ ২৬ ইং তারিখ আনুমানি রাত ১২ ঘঠিকায় ঘাঠাইলের সীমান্তবর্তী পাকুটিয়া গ্রামে ইট ভাটায় ইয়াবা চালান ইয়াবার চালান হস্তান্তর এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের ধস্তাধস্তি ও কামড়াকামড়ির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযুক্ত অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. সাইফুল ইসলাম গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের পঞ্চাশ গ্রামের বাইতুন নূর নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।

অভিযোগ উঠেছে, গত সোমবার রাতে ঘাটাইলের সীমান্তবর্তী পাকুটিয়া গ্রামের একটি ইটভাটায় ইয়াবার চালান হস্তান্তর করতে গিয়ে তিনি বিরোধে জড়ান।

ঘটনার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। বুধবার মাদ্রাসা পরিচালনা কমিটির জরুরি সভায় তাকে চাকরি থেকে বরখাস্ত ও গ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, অধ্যক্ষের স্ত্রী দাবি করেছেন, রাজনৈতিক বিরোধের জেরে তার স্বামীকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।

থানা পুলিশ জানিয়েছে, ঘটনার একটি ভিডিও তাদের হাতে রয়েছে। সেটি পর্যালোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ গোপালপুরবাসীর জন্য উদ্বেগের বিষয়।

তবে অভিযোগের সত্যতা তদন্তাধীন।

sulove

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *