গোপালপুর উপজেলা যুবলীগের সম্পাদক ও নগদা শিমলার ইউপি চেয়ারম্যান সোহেল গ্রেফতার

✍ sulove 📅 August 9, 2026 💬 0 Comments
Facebook Twitter WhatsApp

মো. মনছুর রহমান, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও নগদা শিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেলকে  গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহায়তায় গোপালপুর থানা পুলিশ রংপুর কোতোয়ালী থানার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসাদুজ্জামান সোহেলের বিরুদ্ধে গোপালপুর থানায় দুটি এবং মির্জাপুর থানায় একটি মামলা রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারের পর আসাদুজ্জামান সোহেলকে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে বিজ্ঞ আদালত ৯ আগষ্ট ২০২৬ তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

sulove

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *