মানবতার সেবায় সেভ লাইফ

✍ sulove 📅 October 2, 2026 💬 0 Comments
Facebook Twitter WhatsApp

মোঃ শাহানুর আহাম্মেদ সোহাগ
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

৫,৬৫০-এর অধিক রক্তদান, করোনাকালে ৫০০-এর বেশি পরিবারে খাদ্য সহায়তা

রক্তের সংকটে মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে সেভ লাইফ গোপালপুর ব্লাড ডোনার এসোসিয়েশন। অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী এই সংগঠনটির যাত্রা শুরু হয় ২০১৮ সালের ৫ মে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. তামজিদের নেতৃত্বে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সংগঠনটির উদ্যোগে ৫,৬৫০টির অধিক রক্তদান সম্পন্ন হয়েছে। রক্তদানের এই কার্যক্রম এখনো চলমান।

করোনাকালের কঠিন সময়েও মানুষের পাশে ছিল সেভ লাইফ। ওই সময়ে ৫০০টির অধিক পরিবারের মুখে খাবার তুলে দেওয়া হয় সংগঠনটির পক্ষ থেকে।

প্রচার-প্রচারণার বাইরে থেকে মানুষের প্রয়োজনে ছুটে চলাই সেভ লাইফের মূল লক্ষ্য। রক্তের প্রয়োজনের খবর পেলেই স্বেচ্ছাসেবীরা সাধ্যমতো সহযোগিতায় এগিয়ে আসেন। রাত-বিরাতেও মানুষের জীবন বাঁচাতে রক্তের ব্যবস্থা করার চেষ্টা করেন তারা।

তবে মানবিক এই কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজন সহযোগিতা। জরুরি সময়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো, রক্তদানের কার্যক্রম পরিচালনা ও প্রয়োজনীয় ব্যবস্থাপনার জন্য গোপালপুর-ভূঞাপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু মহোদয়সহ সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সেভ লাইফের প্রত্যয়—“আমরা আছি, আমরা থাকব মানুষের পাশে, ইনশাআল্লাহ।”

মানবতার এই কার্যক্রমকে এগিয়ে নিতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: মো. তামজিদ
যোগাযোগ: ০১৭৬৩২৭৫৭১০

সেভ লাইফ—রক্তের বন্ধনে মানবতার পাশে।

sulove

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *