গোপালপুরে হাট বৈরানে পাকা ব্রিজের জন্য  সাড়ে চার কোটি টাকা বরাদ্দ

✍ sulove 📅 April 14, 2026 💬 0 Comments
Facebook Twitter WhatsApp

 

 মো.  মনছুর রহমান, গোপালপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের গোপালপুরে তিন মার্চ শুক্রবার দুপুরে হাট বৈরানে বৈরান   নদীর উপরে ব্রিজের জন্য সাড়ে চার কোটি টাকা বরাদ্দ দিলেন এলজিআরডি  প্রতিমন্ত্রী শাহ আলম। গোপালপুর পৌরসভায় অবস্থিত হাট বৈরান বৈরান নদীর উপর ব্রীজ  ভেঙে যাওয়ায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জানতে পারেন এবং তার ব্রিজ ভাঙ্গার
 খবর নজরে আসে তাৎক্ষণিক প্রতিমন্ত্রী কে নির্দেশ দেন খোঁজখবর নিয়ে ব্রীজটি করে দেওয়ার জন্য। প্রতিমন্ত্রী শাহ আলম বলেন বিএনপি কথায় নয় কাজে বিশ্বাসী তাই বরাদ্দ নিয়ে এসেছি। এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর ভুয়াপুর এমপি বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান, সহকারি কমিশনার ভূমি নবাব আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সম্পাদক কাজী লিয়াকত  ভিপি।
, পৌর  বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, সাধারণ সম্পাদক  চাঁন মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম লেলিন, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মারুফ তালুকদার রাহিম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার হেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মনছুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সুমন  উপস্থিত ছিলেন  বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সর্বসাধারণ।

sulove

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *