ঝাওয়াইল ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ/ ১৪৩৩ শুভেচ্ছা

✍ sulove 📅 April 14, 2026 💬 0 Comments
Facebook Twitter WhatsApp

মো. মুনছুর রহমান, গোপালপুর( টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ৩ নং ঝাওয়াইল ইউনিয়নের ২ নং ওয়ার্ড বেড়া ডাকুরি মৃত আবুল কাশেমের ছেলে মামুন আল হাসান ইউনিয়নবাসীকে ১৪৩৩ বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। শুভ নববর্ষ পহেলা বৈশাখ। আসন্ন ইউপি নির্বাচনের একজন চেয়ারম্যান  পদপ্রার্থী মামুন আল হাসান ইউনিয়নের সর্বস্তরের ভোটার ও জনগণের নিকট দোয়া প্রার্থনা করেছেন। মামুন আল হাসান তৃণমূল থেকে গড়ে ওঠা বিএনপির একজন লড়াকু কর্মী। বিগত আওয়ামী লীগ শেখ হাসিনা সরকারের আমলে তার বিরুদ্ধে মিথ্যা  ছয়টি মামলা দায়ের করা হয় যা বর্তমানে চলমান আছে। শেখ হাসিনা সরকারের আমলে নির্যাতন হয়রানির শিকার এই মামুন আল হাসান। মামুন ঝাওয়াইল  ইউনিয়নের সাবেক ছাত্রদল ও যুবদলের সভাপতি পদে ছিলেন ।বর্তমানে ৩ নং ঝাওয়াইল  ইউনিয়নের বিএনপি’র সাংগঠনিক সম্পাদক। তিনি একজন পরিশ্রমি তারুণ্য ব্যাক্তি যা মানুষের কল্যানে কাজে আসবে। আসন্ন ইউপি নির্বাচনে ৩ নং ঝাওয়াইল  ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মামুন আল হাসান সকলের নিকট দোয়া প্রার্থী। মামুন আল হাসান একজন শিক্ষিত সৎ সাহসী, জনদরদী, তরুণ  একজন নেতা। তিনি ওয়ার্ড,  ইউনিয়ন পর্যায়ের সকল মানুষের নিকট একজন সুপরিচিত ব্যক্তি। ৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে গণমানুষের  আওয়াজ প্রতিনিধির নিকট   মামুন আল হাসান বলেন  ঝাওয়াইল ইউনিয়নের চেয়ারম্যান পদে জয়লাভ করলে ইউনিয়নের সকল প্রকার দুর্নীতি, মাদক, অন্যায়, পেশি শক্তি   দূর করবেন।  রাস্তা, হাট-বাজার , জনগণের সুখে-দুখে পাশে খেকে জনগণের  উন্নয়নে সর্বদা  কাজ  করবেন এমন প্রতিশ্রুতি দেন।

sulove

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *