সখিপুরে কাহারতা দাখিল মাদ্রাসায়  ব্যাগ  বিতরণ 

✍ sulove 📅 May 21, 2026 💬 0 Comments
Facebook Twitter WhatsApp

 

মোঃ মোশারফ হোসেন সখিপুর টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখিপুরে  ২১ মে বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় কাহারতা  ইসলামিয়া দাখিল মাদ্রাসা  ব্যাগ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। কাহারতা মাদ্রাসার সুপার জনাব মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে এবং শাহ আলম শিকদার সাজু এর সঞ্চালনায় অনুষ্ঠানের কর্মসূচি হয়। প্রধান অতিথি উপজেলা বিএনপি’র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী দানবীর সখিপুরে সাবেদের চালায় অবস্থিত  ফয়সাল পার্কের মালিক আলহাজ্ব মোঃ ফারুক হোসেন। আমন্ত্রিত অতিথি উপজেলা বিএনপি’র সাবেক  ছাত্রদল নেতা আবুল কালাম আজাদ সিনিয়র শিক্ষক মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সখিপুর পৌরসভার ২ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর একলাছ হায়াত সরোয়ার। আমন্ত্রিত অতিথি আবুল কালাম আজাদ বলেন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্লান  অনুযায়ী শিক্ষার্থীদের মাঝে টিফিন, ব্যাগ বিতরণ কর্মসূচি অব্যাহত রাখছেন। প্রধান অতিথি আলহাজ্ব মো.  ফারুক হোসেন এর নিজস্ব অর্থায়নে ৭০ টি মাদ্রাসা  ব্যাগ কাহারতা  ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন। প্রধান অতিথি তার ভাষণে বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর   রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিক্ষার্থীদের জন্য নিরলসভাবে কাজ করে গিয়েছেন। বর্তমান মাননীয়  প্রধানমন্ত্রী  তারেক রহমান  স্কুলে শিক্ষার্থীদের মাঝে টিফিন,  ব্যাগ বিতরণ অব্যাহত রেখেছেন তার ধারাবাহিকতায় এই মাদ্রাসায় ব্যাগ বিতরণ করা হল। আগামীতে মাদ্রাসার শিক্ষার্থীরা যাহাতে টিফিন, ব্যাগ পায় তার জন্য মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী সখিপুর বাসাইল এমপি  অ্যাডভোকেট আহমেদ  আজম খানকে অনুরোধ করবো। উপস্থিত ছিলেন বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মী  মাদ্রাসার  শিক্ষক, কর্মচারী,  মিডিয়ার কর্মী শিক্ষার্থী বৃন্দ। শিক্ষার্থীরা  মাদ্রাসা ব্যাগ পেয়ে আনন্দিত।

sulove

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *