গোপালপুরে ক্যামফোর্ড বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

✍ sulove 📅 November 6, 2026 💬 0 Comments
Facebook Twitter WhatsApp

কে.এম.,শামীম
গোপালপুর, টাংগাইল।

প্রায় ১১০০ শিক্ষার্থীর অংশগ্রহণ, বৃত্তি পাবে ৩৫ শতাংশ
গোপালপুরে উৎসবমুখর পরিবেশে ক্যামফোর্ড বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ নভেম্বর, শুক্রবার সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সূতী দাখিল মাদ্রাসা ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত দুই ঘণ্টার এ পরীক্ষায় প্রায় ১১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। ক্যামফোর্ড শিক্ষা পরিবারের আয়োজনে প্রতিবছরের মতো এবারও প্লে শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন ক্যামফোর্ড শিক্ষা পরিবারের পরিচালক মোস্তফা কামাল, বিশিষ্ট ক্রীড়াবিদ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, উপজেলা জামায়াতের আমির মো. হাবিবুর রহমান তালুকদার, শহর বিএনপির সাধারণ সম্পাদক মো. চান মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস লেলিন, বিএমজিটিএর সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী, সুজনের সাধারণ সম্পাদক মাহবুব রেজা আতিক সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরীক্ষার কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ হাই। সার্বিক সহযোগিতায় ছিলেন হাবিব মোর্শেদ তালুকদার, সহকারী অধ্যাপক কে. এম. শামীম
ক্যামফোর্ড শিক্ষা পরিবারের পরিচালক মোস্তফা কামাল বলেন, ক্ষুদে শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা, মেধা বিকাশ এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারী মোট শিক্ষার্থীর ৩৫ শতাংশকে বৃত্তি প্রদান করা হবে।
কাজী লিয়াকত বলেন, এ ধরনের শিক্ষামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার প্রতিও গুরুত্ব দিতে হবে।
মো. হাবিবুর রহমান তালুকদার বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না; তাদের নীতি-নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যতে যোগ্য ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

sulove

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *