সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার জন্য দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও পরিচয়পত্র চেয়ে আবেদন করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) এ বিষয়ে করা এক প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
এক সাংবাদিক প্রশ্ন করেন শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছিলেন, কিন্তু বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে বলে খবর এসেছে। এ ক্ষেত্রে ভারতের কোনো ভূমিকা রয়েছে কি না কিংবা ঢাকা সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে ভারত আলোচনা করবে এর জবাবে রণধীর বলেন, এ বিষয়ে বাংলাদেশের হাইকমিশনই সবচেয়ে ভালো তথ্য দিতে পারবে।
২০২৪ সালের ৫ আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে চলে যান শেখ হাসিনা। তার দীর্ঘ শাসনামলে বিরোধী মত দমন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করার অভিযোগ ওঠে। ২০২৪ সালের আন্দোলনে বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের একটি আদালত হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। জাতিসংঘের হিসাবে, ওই দমন-পীড়নে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিলেন।




Leave a Reply